বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন, একটি দেশের উন্নয়নের জন্য সৎ,যোগ্য ও দক্ষতা সম্পূর্ন নেতৃত্বের প্রয়োজন। কিন্তু উন্নয়নের পতাকাবাহী কঙ্খিত নেতৃত্ব আমাদের দেশে অনুপস্থিত। কাংখিত নেতৃত্বের অভাব পূরনে ছাত্রশিবিরকেই অগ্রনি ভূমিকা পালন করতে হবে ।

ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত লিডারশিপ ট্রেনিং ক্যাম্পের সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বুধবার থেকে রাজধানীর এক মিলনায়তনে শুরু হয়ে বৃহস্পতিবার এই ক্যাম্প সমাপ্ত হয়েছে।

শাখা সভাপতি মাইনউদ্দিন মৃধার সভাপতিত্বে ও সেক্রেটারি মাসুম বিল্লাহ’র পরিচালনা অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহানগরী সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, বায়তুলমাল সম্পাদক শাফিউল আলম ও অফিস সম্পাদক আমানুল্লাহ সরকার প্রমূখ।

শিবির সভাপতি বলেন, বর্তমানে যারা ক্ষমতায় থেকে বাংলাদেশ চালাচ্ছে, তারা সততা ও যোগ্যতার মাপকাঠিতে পাশ মার্ক পাওয়ার যোগ্য নয়। ক্ষমতাসীন আওয়ামী সরকারের কর্তা ব্যক্তিরা নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতেই ব্যস্ত রয়েছে। ব্যক্তি স্বার্থের জন্য তারা দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। ফলে দেশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ তেমনভাবে কাংখিত নেতৃত্ব পায়নি। উদীয়মান যে নেতারা ছিলেন, তাদেরকে উল্টো ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ মন্ত্রণালয় পরিচালনা করে দেখিয়েছিলেন কী করে শতভাগ দূর্নীতিমুক্ত থেকে দেশের জনগণের জন্য কাজ করা যায়। কিন্তু এই পরীক্ষিত সৎ ও যোগ্য নেতাদেরকেই আওয়ামী সরকার কারাগারে আটকে রেখে নানাভাবে নির্যাতন করে হত্যার ষড়যন্ত্র করছে। এর থেকেই পরিস্কার হয়, আওয়ামীলীগ দেশের উন্নয়ন চায় না, তারা শুধু নিজেদের উন্নয়নেই ব্যস্ত।

শিবির সভাপতি দেশ ও জাতির প্রয়োজনকে সামনে রেখে নিজেদের ক্যারিয়ার গঠনে সমবেত নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই