অসুস্থ রেজভীকে দেখতে যেতে চেয়েছিলেন খালেদা জিয়া। পুলিশ বিএনপি চেয়ারপর্সন খালেদা জিয়াকে এসময় তার গাড়িতে আধা ঘন্টা বসিয়ে রাখেন। এক পর্যায়ে খালেদা জিয়া গাড়ি থেকে নেমে আবার কার্যালয়ে চলে যান।
পরিস্থিতি বর্নণা করতে গিয়ে সংবাদিকদের একথা বলেন বিএনপি চেয়ারপারসনের ব্যাক্তিগত সহকারী এডভোকেট শিমুল বিশ্বাস। তিনি খালেদা জিয়ার উদৃতিদিয়ে বলেন, যে কোন বিনিময়ে বিএনপি গণতন্ত্র রক্ষায় ৫ তারিখের সমাবেশ সফল করা হবে।
তিনি বলেন, রেজভীকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিলে পুলিশ খালেদা জিয়ার কার্যালয়ের আশপাশে গাড়ি রেখে অবরোধ করে রাখে।
এসময় খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত ব্যাক্তিগত কর্মীরা পুলিশের কাছে বার বার সরে যাওয়ার অনুরোধ করলেও পুলিশ কোন ব্যাবস্থা নেয়নি। এ সময় পুলিশের গাড়ি রাস্তায় আড়াআড়ি রেখে বন্ধ করে দেয়া হয়। এ সময় খালেদা জিয়া রেজভীর কাছে না গিয়ে নিজ বাসায় চলে যেতে চাইলে তাকে বেরহওয়ার পথে বাধা দয়। এ সময় পুলিশ বলেন, উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ ছাড়া কোথাও যেতে পারবে না খালেদা জিয়া।
এএইচ





