২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি, সভা-সমাবেশে বাঁধা প্রদানের প্রতিবাদ ও গণগ্রেফতার, গুম-খুন বন্ধ, ২০দলের মুখপাত্র সালাহউদ্দিন আহমেদের সন্ধান,মুক্তিদান এবং অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে টানা অবরোধ ও হরতালের সমর্থনে রাজধানীরসহ সারাদেশে মিছিল, সমাবেশ ও পিকেটিং করে ২০ দলের কর্মীরা।

প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে সারাদেশের চিত্র তুলে ধরা হল:

মিরপুরে মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ :
সকাল ৭টায় রাজধানীর মিরপুর বাংলা কলেজের সামনে মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করেছে ২০দলীয় জোটের নেতাকর্মীরা।

জামায়াতে ইসলাম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরর সহকারী সেক্রেটারী মোবারক হোসেনের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন মিরপুর (পূর্ব) থানা আমীর নূরুল ইসলাম আকন্দ, দারুসসালাম থানা সেক্রেটারী আহমদুল্লাহ, জামায়াত নেতা জাহাঙ্গির আলম, দেলোয়ার হোসেন, বেলায়েত হোসেন, তরিকুল ইসলাম, শিবির নেতা মুজাহিদুল ইসলাম, এনামূল হক, গোলাম হায়দার সোহেল প্রমূখ।

ধানমন্ডিতে ২০দলের মিছিল ও পিকেটিং:
সকাল ৭টায় রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ২০দলীয় জোট ধানমন্ডি ও হাজারীবাগ থানার নেতাকর্মীরা। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত আমীর আঃ বারি আকন্দ, ধানমন্ডি থানা সেক্রেটারী মোহাম্মদ আলী, হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত সেক্রেটারী আঃ হান্নান।

মতিঝিলে ২০দলের মিছিল ও পিকেটিং:
সকাল সাড়ে ৮টায় রাজধানীর মতিঝিলে মিছিল ও পিকেটিং করেছে ২০দলীয় জোটের নেতাকর্মীরা। জামায়াতে ইসলাম ঢাকা মহানগরী মজলিশে শুরা সদস্য ও মতিঝিল থানা আমীর মোঃ কামাল হোসেনের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা হামিদুর রহমান, মোমিনুল হক পাটোয়ারী, শিবির নেতা মোঃ জুয়েল, আশরাফুল ইসলাম প্রমূখ।

কাজলায় ২০ দলের মিছিল:
সকাল ৭টায় রাজধানীর কাজলায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ২০দলীয় জোটের নেতাকর্মীরা।মিছিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতা এম আলী, মোহাম্মদ হোসেন, আসাদুজ্জামান, রাসেল, জিয়াবুদ্দিন, গিয়াশউদ্দিন প্রমূখ।

কদমতলী (প) শ্যামপুরে ২০দলের মিছিল:
সকাল ৭টায় রাজধানীর জুরাইন মেডিকেলের সামনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ২০দলীয় জোটের নেতাকর্মীরা।মিছিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতা এম আহমদ, রহমতউল্লাহ, কামরুল ইসলাম, আমিনুর রহমান, আঃ হামিদ, জাহিদুর রহমান, ফরিদউদ্দিন প্রমূখ।

গেন্ডারিয়া ও সূত্রাপুরে ২০দলের মিছিল:
সকাল পৌনে ৭টায় রাজধানীর আরসিন গেট এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে গেন্ডারিয়া ও সূত্রাপুর থানার ২০দলীয় জোটের নেতাকর্মীরা।মিছিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতা শোয়ায়েব হোসেন, আজম খান, হারিস উদ্দিন, আঃ মান্নান, তৌহিদুল ইসলাম, হেমায়েত হোসেন, রিয়জউদ্দিন, শিবির নেতা তোফাজ্জল হোসেন, মুসান্না প্রমূখ।

শাহজাহানপুরে ২০দলের মিছিল:
সকাল পৌনে ৭টায় রাজধানীর মালিবাগে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে শাহজাহানপুর থানার ২০দলীয় জোটের নেতাকর্মীরা। মিছিলটি মালিবাগ রেইল গেট রথকে শুরু হয়ে মৌচাক মোড়ে গিয়ে শেষ হয়।সেক্রেটারী সাঈদুর হমানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন থানা জামায়াত নেতা ইব্রাহিম খলিল, আমিরুল ইসলাম, জহিরুল আলম, সরোয়ার,শহিদুল ইসলাম প্রমূখ।

ময়মনসিংহে জামায়াতের মিছিল:

শহর জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সাররে নেতৃত্বে সোমবার সকালে একটি মিছিল শহরের ধূপখোলা মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চরপাড়া মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ।

এসময় উপস্থিত ছিলেন শহর জামায়াতরে কর্মপরিষদ সদস্য আনোয়ার হাসান সুজন, শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিম।

এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারী মুবারক হোসাইন বলেছেন- সংকট সমাধানে সংলাপ যেখানে অপরিহার্য সেখানে অবৈধ আ’লীগ সরকারের একগুঁয়েমি ও দম্ভেই বড় হচ্ছে লাশের মিছিল।প্রতিটি লাশের জন্য সরকারের কর্তাব্যাক্তিদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়করানো হবে।

তিনি আরো বলেন, গণতন্ত্রকামীদের মিছিলে যারা আজ গুলি চালাচ্ছেন তাদের কাছ থেকে এর হিসাব কড়ায়-গন্ডায় আদায় করা হবে।বিপুল প্রাণহানি ও ভয়াবহ রক্তপাতের জন্য সরকার প্রধান হিসাবে শেখ হাসিনাকে দায়-দায়িত্ব নিয়ে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে হবে নতুবা জনতার আন্দোলন থামবেনা।

ইআর