সরকার গোটা দেশকে কারাগারে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান।
সারাদেশে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে শনিবার এক বিবৃতি এ মন্তব্য করেন তিনি।
অধ্যাপক মুজিব বলেন, শনিবার লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামায়াত ও ছাত্রশিবিরের ১৩ জন, গাইবান্ধায় জামায়াতের ৭ জন, মাগুরায় ছাত্রশিবিরের ৩ জন ও ফেনীর সোনাগাজীতে ২ জনসহ সারাদেশে অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, সরকার দলীয় ক্যাডার বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে দেশে চরম অরাজকতা সৃষ্টি করছে। ছাত্রলীগের নেতারা ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। অথচ সরকারের আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়ার সাহস পাচ্ছে না। সরকারের জুলুম-নির্যাতনে গোটা দেশে এক অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে।
গ্রেফতার ও নির্যাতন এই মুহূর্তে বন্ধ করে আটক জামায়াত ও ছাত্রশিবিরের সকল নেতাকর্মীর মুক্তি দাবি করেন তিনি।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
দেশকে কারাগারে পরিণত করেছে সরকার: জামায়াত
সরকার গোটা দেশকে কারাগারে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান। সারাদেশে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে শনিবার এক বিবৃতি এ মন্তব্য করেন তিনি।





