বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা ‍জিয়া জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদকে দেখতে রাতে গুলশানের ইউনাইটেড হাসাপাতালে গেছেন।
রোববার রাত ১২টা ১০ মিনিটের দিকে তিনি হাসপাতালে যান। এ সময় তিনি কাজী জাফরের চিকিৎসার খোঁজ-খবর নেন।
তার সঙ্গে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, আন্তঃর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম,প্রচার সম্পাদক জয়নুল আবেদিন ফারুক ও সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ দলীয় উর্ধ্বতন নেতারা উপিস্থত ছিলেন।
গত ১১ মে খুলনা সফরে থাকাকালীন বাথ রুমে পড়ে গিয়ে কোমরে আঘাত পান কাজী জাফর। পরে তাকে ইউনাইটেড হাসপাতালের ৫১৯ নম্বর ক্যাবিনে ভর্তি করা হয়।
[b]ঢাকা, ২৬মে,(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]