আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন,অনলাইনে মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং অনলাইনে শাস্তিযোগ্য কোনো অপরাধ করলে সেটির শাস্তি নিশ্চিতে সংসদে একটি স্বাক্ষ্য আইন উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি এর সঙ্গে আইসিটি আইনও পাশ হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ব্লগ সাইট আর্টিক্যাল ১৯ আয়োজিত গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘কনসালটেশন ওয়িদ পার্লামেন্টারিয়ানস দি আইসিটি অ্যাক্ট, ২০২৬; ইমপ্লিক্যাশনস ফর ফ্রিডম অব অনলাইন এক্সপ্রেশন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় মূল প্রেজেন্টেশন তুলে ধরেন আর্টিক্যাল ১৯-এর নির্বাহী পরিচালক থমাস হিউজ।

আইনমন্ত্রী বলেন,আমি মনে করি প্রতি দুই বছর অন্তর অন্তর আইসিটি আইন আপ টু ডেট করতে হবে। কারণ দিন দিন এটির ধরণ পরিবর্তন হচ্ছে।

তিনি আরো বলেন,আশা করছি আইসিটি আইন, ২০১৫ বাস্তবায়ন হলে অনলাইনে অপরাধ কমে যাবে এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্র তৈরি হবে। আর এই ব্যাপারে বর্তমান সরকার খুব সচেতন।

আর্টিক্যাল ১৯-এর বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার পরিচালক তাহমিনা রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক, ব্রিটিশ হাই কমিশনের পলিটিক্যাল শাখার প্রধান অ্যাড্রিয়ান জন,

সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, শিরিন আকতার, হোসনে আরা বেগম ডালিয়া, রুস্তম আলী ফরাজি, আইসিটি এক্সপার্ট মোস্তফা জাব্বারসহ সাংবাদিক এবং অনলাইন অ্যাকটিভিস্টরা।

এআর