বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের চলমান রাজনৈতিক সংকটের স্রষ্টা বর্তমান অবৈধ সরকার আরও পরিস্কার করে বললে শেখ হাসিনা।
শুক্রবার বিকালে খালেদা জিয়া গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
তিনি বলেন, পঞ্চম সংশোধনীতে বলা হয়েছিলো- আরও দুটি নির্বাচন তত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। কিন্তু তারা (আ. লীগ) গায়ের জোরে একতরফা নির্বাচন করে গণতন্ত্রের নাম নিশানা মুছে দিয়েছে।
খালেদা জিয়া বলেন, শেখ হাসিনা বলেছিলো ৫ জানুয়ারির নির্বাচন নিয়ম রক্ষার নির্বাচন। তাদের এই আশ্বাসে আমরা আন্দলন প্রত্যাহার করেছিলাম। শেখ হাসিনার কথা বিশ্বাস করেছিলাম। কিন্তু আমাদের সে সিদ্ধান্ত ভুল ছিল।
২০ দলীয় জোট নেত্রী বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে সরকারের প্রচার যন্ত্র বানানো হয়েছে। মানুষের সব অধিকার তারা কেড়ে নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ বিরোধীদলের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিরোধীদলকে ধমন করে তারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করার পায়তারা করছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, আন্দলন দমন করতে গিয়ে 'অবৈধ' সরকার অনেক মায়ের কোল খালি করেছে। তারা র্যাব পুলিশকে জনগণ দমনের হাতিয়ার বানিয়েছে।
পাড়ায় মহল্লায় আন্দলন গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহবান জানিয়ে খালেদা জিয়া বলেন, আন্দলনের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
জেএ





