বিএনপি চেয়ারপার্সননের উপদেষ্টা এড. খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বেগম জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে ।
অদ্য ৩ জুন শুক্রবার সকালে ৫৮/১, পুরানা পল্টনস্থ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দল এর উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দল এর সভাপতি মোঃ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সননের উপদেষ্টা এড. খন্দকার মাহবুব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মাছুম ইকবাল, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মহসিন শিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মিজানুর রহমান, প্রচার সম্পাদক নাজমুল হুদা সরকার প্রমুখ।
প্রধান অতিথি এড. খন্দকার মাহবুব হোসেন বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং এই সমস্ত মামলায় সাজা দিলে সরকারের জন্যে আত্মঘাতি সিদ্ধান্ত হবে। সরকারকে এই ধরনের হামলা মামলা থেকে সরে দাঁড়াবেন বলে আশা করছি। বেগম জিয়ার বিরুদ্ধে আর কোন নতুন মামলা দেওয়া হলে দেশের সকল শ্রেণী-পেশার জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলসহ বিএনপিসহ সকল অঙ্গ-সংগঠনকে নিয়ে আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।
এমবি





