আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে নিজের স্বকীয়তায় পৃথিবীর বুকে স্থান করে নেবে বাংলাদেশ।
৭মার্চ উপলক্ষ্যে শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, মানি লণ্ডারিসহ নানা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল বিএনপি। খালেদার ছেলেরা যে টাকা বিদেশে পাচার করেছিল তা আমরা ফিরিয়ে এনেছি। দেশকে আমরা কালো তালিকা থেকে মুক্ত করতে পেরেছি। বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে।
শেখ হাসিনা বলেন, পৃথিবীতে যখন অর্থনৈতিক মন্দা চলছে তখনও আমরা প্রবৃদ্ধি ৬.২ অর্জন করেছি। দেশের ৫ কোটি লোক দরিদ্র থেকে মধ্যবিত্ত হয়েছে। জনগণের মাথাপিছু আয় ১০৪৪ ডলারে উন্নিত হয়েছে। বিদ্যুত ও গ্যাসে আমরা উন্নতি করেছি। দেশে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
[b]ঢাকা, ৭মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
'একুশ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে'
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে নিজের স্বকীয়তায় পৃথিবীর বুকে স্থান করে নেবে বাংলাদেশ। ৭মার্চ উপলক্ষ্যে শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।





