দোষী প্রমাণীত হলে কুখ্যাত রাজাকার আল বদর নেতা সালাউদ্দীন কাদের চৌধুরীর ফাঁসি ছাড়া অন্য কোন আদেশ বাংলার জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত সাঁকা চৌধরীর ফাঁসির দাবীতে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মোজাম্মেল হক বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় সালাউদ্দীন কাদের চৌধুরী ধর্ষণের মত জগণ্য অপরাধের সাথে জড়িত, সে যদি দোষী প্রমাণীত হয়, ফাঁসির আদেশ ছাড়া অন্য কোন রায় বাংলার জনগণ মেনে নেবে না।

তিনি বলেন, ১৯৭১ সালে সাঁকা চৌধুরী পাকিস্থানের সহ-চর হিসেবে যে কাজ করেছেন, এটি শুধু বাংলাদেশের মানুষ জানে না, বিশ্ববাসী জানে। তিনি নিজে যেমন জগন্যতম অপরাধ করেছেন অন্যদের কেউ অপরাধ করতে উৎসাহ দিয়েছেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, ঢাকা মহানগর কমান্ডার আমির হোসেন মোল্লা, ডেপুটি কমান্ডার শহিদুল ইসলাম মোল্লা, লুৎফর রহমান প্রমুখ।

পাশাপাশি একই দাবীতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। সেখানে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মোবারক আলী শিকদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক এম এ করিম, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

এমএ/এমকে