সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারী জনাব আরিফুল ইসলাম সোহেলের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।

আজ সোমবার এক বিবৃতির মাধ্যমে এ নিন্দা জানান তিনি।

তিনি বিবৃতিতে বলেন, “জনাব আরিফুল ইসলামের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়েছে।

জনাব আরিফুল ইসলাম সোহেলকে হত্যা করার হীন উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তার ওপর লোহার রড ও হাতুরী দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতরভাবে আহত করেছে।

এ ঘটনা থেকেই স্পষ্ট বুঝা যাচ্ছে যে, দেশের মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। নির্বাচিত জনপ্রতিনিগণও নির্বিঘ্নেচলাফেরা করতে পারছেন না। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন।

বেলকুচি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এবং উপজেলা জামায়াতের সেক্রেটারী জনাব আরিফুল ইসলাম সোহেলের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে হামলাকারী দুর্বৃত্তদের আইনের আওতায় এনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

এসএইচ