পবিত্র উমরাহ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাত ৯টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন তিনি।
বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে সৌদি যাবেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা, আরেক ভাই প্রয়াত সাঈদ ইস্কান্দারের স্ত্রী, চেয়ারপারসনের ব্যক্তিগত ফটো সাংবাদিক নুরুদ্দিন আহমেদ।
দলীয় সূত্রে জানা গেছে, উমরাহ পালনের জন্য খালেদা জিয়ার বড় ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন থেকে সৌদি আসার কথা রয়েছে। তবে এখনও তা চূড়ান্ত হয়নি।
সৌদি বাদশাহর আমন্ত্রণে প্রতি বছরের মতো এবারও পবিত্র উমরাহ পালনের উদ্দেশে খালেদা জিয়া সৌদি আরব যাচ্ছেন। বাদশার রাজকীয় মেহবান হিসেবে মদিনার দারুল আমান প্রাসাদে অবস্থান করবেন তিনি।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ





