প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে রাসেলের বয়স হতো ৫১ বছর। এখন ভাবি, রাসেল বেঁচে থাকলে কেমন দেখতে হতো। এ কারণে শিশুদের চোখে রাসেলের প্রতিচ্ছবি দেখি।

রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আপনজন হারিয়ে বেঁচে থাকা যে কতো কষ্টের তা বলে বোঝাতে পারবো না। পঁচাত্তরের কালরাতে ঘাতকের বুলেট রাসেলকেও কেড়ে নেয়। আজকে রাসেলের বয়স হতো ৫১ বছর। এখন ভাবি, রাসেল বেঁচে থাকলে কেমন দেখতে হতো। এ কারণে শিশুদের চোখে রাসেলের প্রতিচ্ছবি দেখি।

শেখ হাসিনা বলেন, পঁচাত্তরের কালরাতে শেখ রাসেলের ভাগ্যে যে ঘটনা ঘটেছে সে পরিণতি যেন আর কোনো শিশুর ভাগ্যে না ঘটে, সেজন্য দেশকে নিরাপদ আবাস করে গড়ে তুলতে হবে।

এআই