বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, সরকার পুলিশ বাহিনী দিয়ে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করছে।
এমনকি থানা হেফাজতে থাকা অবস্থায় নারীরা ধর্ষিত হচ্ছে। কিন্তু এর খুব কমই প্রকাশিত হচ্ছে। মানুষ এর সঠিক কোন বিচারও পাচ্ছেনা।
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে’ স্বাধীনতা ফোরাম আয়োজিত প্রতিবাদী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসএম





