গত ২২ এপ্রিল, বুধবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে মরহুমের বর্ণাঢ্য জীবন ও সমাজসেবামূলক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তা’মীরুল মিল্লাত ট্রাস্টের বর্তমান মোতাওয়াল্লি মাওলানা সাব্বির আহমাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যাত্রাবাড়ী থানার আমীর মুহাম্মদ যাকির হুসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যাত্রাবাড়ী থানা সেক্রেটারি নেসার উদ্দিন মাসউদ, থানা নায়েবে আমির মোঃ হেলাল উদ্দিন, ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাজির আহমাদ ভূঁইয়া এবং দারুল মুহতারাম বাগিচা জামে মসজিদের ক্যাশিয়ার মাওলানা কারী মফিজুর রহমান।
বক্তারা তাঁদের বক্তব্যে মরহুম হাফেজ আলাউদ্দিন এর দ্বীনি খেদমত, শিক্ষা বিস্তার এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
অনুষ্ঠান শেষে ৫১ নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদের খাদেমদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এস