অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ’র ১৪৩ জন্ম বার্ষিকী উপলক্ষেবিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচীর আয়োজন করেছে।
৭ জুন এ কিংবদন্তি মহানায়কের জন্মদিন।
সকালে বেগম বাজারে মরহুমের মাজারে পুষ্পস্তর্বক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে দিনটিকে স্মরণ করা হয়।
দিবসটি উপলক্ষে নবাব স্যার সলিমুল্লাহ মেমোরিয়াল কমিটি সকাল ১০ টায় বেগম বাজার পারিবারিক কবরস্থানে মরহুমের কবরে পুস্পস্তর্বক অর্পণ করে। পরে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে।
নবাব সলিমুল্লাহ মোমিরিয়াল কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ নাসরুল আহসান, সেক্রেটারী খাজা মোহাম্মদ কামেল, বিশিষ্ট সাংবাদিক ইব্রাহিম রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৭ জুন (টাউমনিউজবিডি.কম)// এসআর[/b]
রাজনীতি
নবাব স্যার সলিমুল্লাহ’র ১৪৩তম জন্ম বার্ষিকী পালিত
অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ’র ১৪৩ জন্ম বার্ষিকী উপলক্ষেবিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচীর আয়োজন করেছে।