বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিকদের নিয়ে রাতে জরুরী বৈঠক করবেন জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 

মঙ্গলবার রাত ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান টাইমনিউজবিডি.কমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জোট সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে দেশের চলমান সর্বশেষ রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপেটে আগামী দিনের জোটের আন্দোলন সংগ্রামের কৌশল নির্ধারন, কয়েকটি খণ্ডিত দলের জোট ছেড়ে বাইরে গিয়ে বিকল্প জোট গঠন ও সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দীকীর দেয়া সম্প্রতি হজ্ব ও তাবলীগ জামায়াত নিয়ে নেতিবাচক বক্তব্য নিয়ে আলোচনা হতে পারে।

ঢাকা, এমএইচ, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম