মাসুদ সাঈদীর বিজয় সম্পর্কে বিভ্রান্তিকর মন্তব্য করে সুলতানা কামাল পিরোজপুরের দেশপ্রেমিক জনগণের গণরায়ের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে অন্যায় করেছেন। বলে মন্তব্য করেছেন-জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সাবেক এমপি হামিদুর রহমান আজদ।
বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলাতানা কামাল গত শনিবার কুড়িগ্রাম প্রেস ক্লাবে মতবিনিময় অনুষ্ঠানে “সাঈদীর ছেলের উপজেলা নির্বাচনে বিজয়ী হওয়ার সংবাদ শুনে আমাদের লজ্জা হয়” বলে মন্তব্য করেন।
আজাদ বলেন, তার এ বক্তব্য অগণতান্ত্রিক, অযৌক্তিক ও জনগণের রায়ের প্রতি অসম্মান প্রদর্শন। মাসুদ সাঈদী জনগণের ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সুলতানা কামালের এ বক্তব্যে দেশের জনগণ বিস্মিত হয়েছে।
তিনি আরও বলেন, মাসুদ সাঈদীকে জিয়ানগর উপজেলার জনগণ বিপুলভাবে ভোট দিয়ে নির্বাচিত করে প্রমাণ করেছে যে, মাওলানা সাঈদী তথাকথিত যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন না। তিনি বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
কাজেই এ ধরনের অযৌক্তিক মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য সুলতানা কামালের প্রতি আহ্বান জানান সাবেক এই ছাত্রনেতা।
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
সুলতানা কামালের বক্তব্য গণরায়ের প্রতি অশ্রদ্ধা
মাসুদ সাঈদীর বিজয় সম্পর্কে বিভ্রান্তিকর মন্তব্য করে সুলতানা কামাল পিরোজপুরের দেশপ্রেমিক জনগণের গণরায়ের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে অন্যায় করেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সাবেক এমপি হামিদুর রহমান আজদ।





