বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে জাতীয় ঐক্যফ্রন্টের নাগরিক র‌্যালিতে বাধা দিয়েছে পুলিশ।

রোববার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা শেষে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা র‌্যালি করতে গেলে পুলিশের বাধার সম্মুখীন হন তারা।

র‌্যালিতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, প্রেসিডিয়াম সদস্য তানিয়া রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরাম নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক আবু সাঈদ প্রমুখ অংশ নেন।

র‌্যালিতে পুলিশি বাধার তীব্র নিন্দা জানিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন আ স ম আবদুর রব। তিনি বলেন, সরকার ভীত হয়ে গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে। বাধার প্রতিবাদে আগামী ২২ অক্টোবর প্রতিবাদ সভার ঘোষণা দেন আবদুর রব।

এমবি