ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৬ নং ওয়ার্ডে ২০ দলের মনোনীত কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মাওলানা সালেহ সিদ্দিকীর লাটিম প্রতিকের সমর্থনে নয়াটোলা এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

আজ সোমবার সকাল থেকেই নয়াটোলা এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগের সময় তার সাথে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক উপজেলা ভাইস- চেয়ারম্যান ড. হাবিবুর রহমান, এলাকার মুরুব্বি মোশারফ হোসাইন, আব্দুল আজিজ, মনিরুজ্জামান, মুস্তাফিজুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জনাব সালেহ সিদ্দিকী সবার কাছে ৩৬ ওয়ার্ডকে “সবার জন্য বাসযোগ্য, নিরাপদ ও সমৃদ্ধ এলাকায়” পরিণত করা লক্ষ্যে লাটিম প্রতিকের জন্য ভোট চান। লাটিম প্রতিকের পক্ষে প্রতিটি পাড়া- মহল্লায় ব্যপক গণসংযোগ চালাচ্ছে সালেহ সিদ্দিকির নেতাকর্মীরা।

ইআর