দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তক্রমে দফতর সম্পাদক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলকে অব্যাহতি দিয়ে সহ-দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চুকে দফতর সম্পাদকের দায়িত্বে পদায়ন করা হল।
এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও জানান স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু।
কেএইচ





