সংবিধানের ষোড়শ সংশোধনী প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমদে বলেছেন, ‘সরকার বিচার বিভাগকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার ষড়যন্ত্র করছে।’
আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে দিগন্ত টেলিভিশন আয়োজিত এক প্রতিবাদী সংহতি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‘সাময়িক সম্প্রচার নিষেধাজ্ঞার আঁধার দুঃসহ ৩ বছর’ শীর্ষক এ সম্মেলন এমাজউদ্দীন বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী হাইকোর্টর ঘোষণা বিচারবিভাগকে সংসদের নিয়ন্ত্রণ নেয়ার প্রচেষ্টা চলছে। পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এরকম ঘটনার ঘটেনি।’
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সংবিধানের কতগুলো মৌলিক বিষয় আপনারা পরিবর্তনের চেষ্টা করছেন। অবিলম্বে নিজেদের সংশোধন করুন।’
এমাজউদ্দীন বলেন, ‘সরকার ষড়যন্ত্রমূলকভাবে একজন সম্মনিত ব্যক্তিকে কারাগারে নেয়ার প্রচেষ্টা করছে। এই ঘটনা অগ্রহণযোগ্য।’ওসমান ফারুকের বিরুদ্ধে যুদ্ধাপরাধীর যে মিথ্যা অভিযোগ আনা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
সরকারকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ‘আপনাদের শুভবুদ্ধির উদায় হোক। যে কয়েক দিন ক্ষমতায় আছেন সাধারণ মানুষের জন্য কাজ করুন। কারণ জনগণের জন্য কাজ করলেই দেশে শান্তি ফিরে আসবে।’
মুক্ত চিন্তার চর্চা ও সংবাদের স্বাধানীতা যেখানে বন্ধ। মানবতা যেখানে অনুপস্থিত সেখানে গণতন্ত্র থাকে না বলে মন্তব্য করেন এমাজউদ্দীন আহমেদ।
সরকার ক্ষমতাকে ধরে রাখতে ও নিজেদের হাতকে শক্তি করতে গণমাধ্যমগুলো একের পর এক বন্ধ করছে বলেও মন্তব্য করেন তিনি।
এসএম





