রবিবার (৫ অক্টোবর) রাতে রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নতুন সদস্যদের (রুকন) শপথ গ্রহন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শপথ পরবর্তী সভায় নূরুল ইসলাম বুলবুল রুকনদের উদ্দেশ্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, শপথের মর্যাদা রক্ষা করে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। আল্লাহ মুমিনদের মাল ও জান দিয়ে দ্বীন কায়েম করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ যা নির্দেশ দেন তাই ফরজ বিধান। তিনি আরো বলেন, শপথ নেওয়া মানেই জান্নাত অর্জন করা নয়, শপথের আলোকে নিজেকে পরিচালিত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন ব্যতীত জান্নাত লাভ করা যায় না। ইসলাম বিদ্বেষীরা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বলে, জামায়াতে ইসলামী জান্নাতের টিকেট বিক্রি করে। প্রকৃত সত্য হচ্ছে জামায়াতে ইসলামী জান্নাতের টিকেট বিক্রি করে না, জান্নাতের পথ দেখায়। ইসলামের শিক্ষা অর্জন এবং বাস্তবায়নের জন্য জামায়াতে ইসলামী গাইলাইন হিসেবে ভূমিকা পালন করে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে ইসলামী সমাজ বিনির্মাণ করে মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন করছে। জামায়াতে ইসলামীর সঙ্গে জাতি একবাক্য নিশ্চয়ই স্বীকার করবে, স্বাধীনতার ৫৪ বছরেও মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত হয়নি। কারণ মানুষের তৈরি মতবাদে সকল শ্রেণিপেশার মানুষের অধিকার ও স্বাধীনতা সমানভাবে নিশ্চিত হয় না। মানুষের তৈরি আইনে কেবলমাত্র যারা আইন তৈরি করেছে তারাই সুবিধা পেয়েছে। কিন্তু আল্লাহর আইনে ইসলামী বিধানে সকল শ্রেণিপেশার, সকল ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী সমান সুযোগ-সুবিধা, মর্যাদা ও অধিকার লাভ করে। তাই ইসলামী সমাজ বিনির্মাণের বিকল্প নেই। জামায়াতে ইসলামীর ৪ দফা কর্মসূচির অন্যতম হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। অতীতের মত দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সমাজ সেবা অব্যাহত রাখতে তিনি উপস্থিত রুকনদের প্রতি আহ্বান জানান।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে ড. আব্দুল মান্নান ও মো. শামছুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য যথাক্রমে এডভোকেট এস এম কামাল উদ্দিন, অধ্যাপক নুর নবী মানিক, আবদুস সালাম, ডা. আতিয়ার রহমান, শেখ শরীফ উদ্দিন আহমদ, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হকসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এনএইচ