আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আগামীকাল সকালে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকটি রবিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

দলের সভাপতি মন্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

এমএম