নারায়ণগঞ্জ বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে আটক করেছে পুলিশ। পল্টনের চেম্বার থেকে সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে আটক করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। তৈমুর আলমকে পল্টন থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।

এম কামাল বলেন, শেখ সেলিম বধির কল্যাণ সংস্থার জমি সংক্রান্ত মামলায় হেরে গিয়ে ষড়যন্ত্রমূলকভাবে তৈমুর আলমকে পুলিশ দিয়ে হয়রানির উদ্দেশে আটক করিয়েছেন।

পল্টন থানার ওসি মোর্শেদ আলম বলেন, তৈমুর আলম খন্দকার নামে একজনকে আটক করা হয়েছে। তবে তিনি বিএনপি নেতা কিনা আমি জানি না।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই