বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও ময়মনসিংহ জেলা সভাপতি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন বলেছেন, ‘গুম-খুন, গ্রেফতার আর নির্যাতন করে বিরোধীদলের আন্দোলন দমানো যাবে না। তিনি সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে নেতাকর্মীদেরকে সোচ্চার হওয়ার আহবান জানান।
৩ মাস কারাভোগের পর ছাত্রদলের জেলা সভাপতি রোকনুজ্জামান সরকার রোকনের কারামুক্তি উপলক্ষে বৃহস্পতিবার গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রদলের জেলা যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ফয়সালের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সোহেল খানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক কাজী রানা ও শিব্বির আহম্মেদ বুলু, কোতোয়ালী বিএনপির সাধারন সম্পাদক হেলাল আহমেদ, ত্রিশাল উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, যুবদলের জেলা সভাপতি শামীম আজাদ, সাধারন সম্পাদক খন্দকার মাসুদুল হক, স্বেচ্ছাসেবকদলের জেলা সভাপতি শহীদুল আমিন খসরু ও সাধারন সম্পাদক রফিকুল হক শামীম প্রমুখ।
সংবর্ধনা শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষি করে। মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সরকার বিরোধী আন্দোলনের সময় পুলিশের দায়ের করা একাধিক মামলায় ছাত্রদলের ময়মনসিংহ জেলা সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন প্রায় ৩ মাস কারাগারে আটক থাকার পর বুধবার জামিনে মুক্তিলাভ করেন।
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
গুম-খুন করে আন্দোলন দমানো যাবে না: মোশাররফ
বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও ময়মনসিংহ জেলা সভাপতি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন বলেছেন, ‘গুম-খুন, গ্রেফতার আর নির্যাতন করে বিরোধীদলের আন্দোলন দমানো যাবে না। তিনি সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার





