সিটি নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াতের খারাপ উদ্দেশ্য ছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা সফল হতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শনিবার সন্ধ্যায় তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি আন্দোলন ডেকে ঘরে বসে থাকে। আন্দোলনের মাঠে তাদের লোকজন থাকে না। সিটি নির্বাচনের মাঠেও তাদের প্রতিনিধি ছিল না, এজেন্টও ছিল না। তারা নির্বাচন প্রত্যাহার করল। আন্দোলনের মাঠে তারা যা করল, নির্বাচনের মাঠেও তাই করল।

তিনি আরো বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি-জামায়াত বাংলাদেশের মানুষের উন্নতি দেখতে পারে না। বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন তারা আন্দোলনের নামে এত জঘন্য কাজ করল যে, কোনো মানুষ তা করতে পারে না।

এসএইচ