ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস।

মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টার দিকে মির্জা আব্বাসের শাহজানপুর বাসায় পদবঞ্চিত আবু সাঈদ ও আনিসুর রহমান তালুকদার খোকনের নেতৃত্বে এই বৈঠকে বসেছেন তারা।

বৈঠকে ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জাবেদ হাসান স্বাধীন, শহীদুল্লাহ ইমরান, তরুণ দে, ফেরদৌস আহমেদ মুন্না, রকিবুল ইসলাম রয়েল, মশিউর রহমান মিশু, রবিউল হাসান সবুজ, রফিকুল ইসলাম রফিক, দাবির উদ্দিন তুষার, আসাদুজ্জামান মিয়া, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম রয়েল, হাবিবুর রহমান সুমন, নুরুজ্জামান মুকিত লিঙ্কন, মনিরুল ইসলাম সোহাগ।
এছাড়া নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হক রিয়াজও বৈঠকে উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, গতকাল সোমবার রাত সোয়া ৮ টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে মির্জা আব্বাসসহ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ বৈঠক করেন। ওই বৈঠকের পর ছাত্রদলের পদবঞ্চিদের নিয়ে এই বৈঠক করার সিদ্ধান্ত হয়।

এমএইচ,কেএইচ