২০ দলীয় জোটের শরীক জাগপা সভাপতি শফিউল আলম প্রধান নতুন মেয়াদে সরকারের ক্ষমতার ৩ বছর পূর্তিকে আওয়ামী জাহেলিয়্যাত আখ্যায়িত করে বলেন, আওয়ামী জামানায় এখন ভোট আছে-ভোটার নাই। চেতনা আছে স্বাধীনতা নাই, দেশ আছে সার্বভৌমত্ব নাই। কার্যত: বাংলাদেশ এখন হিন্দুস্থান ও তার দালালদের খপ্পরে।

তিনি আজ আওয়ামী শাসনের ৩ বছর উপলক্ষে আয়োজিত জাগপা জাতীয় কমিটির মূল্যায়ন সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, দিল্লীর প্রতিনিধি সুজাতা সিংয়ের হাত ধরে গোলামির পতাকা উড়িয়ে এদিন আওয়ামী লীগ স্বাধীন বাংলার ক্ষমতা দখল করে। এরপরের ইতিহাস নির্মম দুঃশাসনের ইতিহাস। পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীর চৌকস অফিসারদের নির্মমভাবে হত্যা করা হয়। সীমান্তের অতন্দ্র প্রহরী বাংলাদেশ রাইফেলস (বিডিআর) কে ভেঙ্গে দেওয়া হয়। অরক্ষিত স্বাধীনতার সুবাদে সিকিম-ভুটানের মত বাংলাদেশ পরিণত হয় হিন্দুস্থানের করদ রাজ্যে। স্বাধীনতাকে নিলামে তোলা হয়। প্রতিরোধ সংগ্রামকে রুখতে গণতন্ত্রকে বুটের তলায় পিষে ফেলা হয়। অগণিত দেশপ্রেমিক নেতাকর্মীদের জেল-জুলুম, গুম-খুন ও ফাঁসিতে ঝোলানো হয়। জমভীতি, আতঙ্ক ও জাতিকে টুকরো টুকরো করতে কথিত জঙ্গিবাদ আমদানি ও লালন-পালন করা হয়। মুসলিম-হিন্দু-বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীদের পরস্পরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়। ৩ বছরের আওয়ামী জামানায় এখন ভোট আছে-ভোটার নাই। চেতনা আছে স্বাধীনতা নাই, দেশ আছে সার্বভৌমত্ব নাই। কার্যতঃ বাংলাদেশ এখন হিন্দুস্থান ও তার দালালদের খপ্পরে।

আজ বিকাল ৩ টায় আসাদ গেট দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় পার্টির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য অধ্যাপিকা রেহেনা প্রধান, মাস্টার এম.এ মান্নান, আসাদুর রহমান খান, মোঃ হাসমত উল্লাহ, অধ্যাপক ইকবাল হোসেন, সৈয়দ শফিকুল ইসলাম শফিক, শেখ জামালউদ্দিন, দেওয়ান নাসির উদ্দিন, শেখ শহিদ, দেওয়ান মোঃ রোকনউদ্দিন হাজারী প্রমুখ।

বিজ্ঞপ্তি/জারিফ