বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আজ ২৯ মে রোজ রবিবার সকাল জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারী এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের প্রধান উপদেষ্টা লেঃ জেনারেল অবঃ মাহবুবুর রহমান।

প্রধান অতিথি লেঃ জেনারেল অবঃ মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন, চলমান ইউপি নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা প্রমাণ করেছে তারা মেরুদণ্ডহীন। ইউপি নির্বাচনে সারাদেশে রক্তের হোলি খেলা চলেছে। এই নির্বাচন গণতন্ত্র, দেশ-জাতির জন্য কোন কল্যাণ বয়ে আনতে পারেনি।যে নির্বাচনে সাধারণ মানুষের রক্ত প্রবাহিত হয় সেই নির্বাচন কি প্রয়োজন?

তিনি বলেন, আমাদের জাতীয় চেতনা ও অস্তিত্বের কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে কাজী নজরুল আমাদের চেতনার বাতিঘর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নজরুল চেতনাকে ধারণ করতেন এবং লালন করতেন।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. সুকমল বড়ুয়া, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের মোঃ রহমতুল্লাহ, এনডিপির যুগ্ম মহাসচিব শামসুল আলম, জিনাফ সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, কৃষক দলের যুগ্ম সম্পাদক শাজাহান মিয়া সম্রাট, সাংবিধানিক অধিকার ফোরামের সদস্য সচিব সুরঞ্জন ঘোষ, সাংস্কৃতিক দলের সিনিয়র সহ সভাপতি মাহমুদুল হাসান নিজামী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এম. আহমেদ খান মন্টু, জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাসচিব আবু ইউনুস লিটন, বন্ধু দলের সভাপতি শরীফ মোস্তফাজামান লিটু, ঘুরে দাঁড়াও বাংলাদেশের সভাপতি কাদের সিদ্দিকী।

এআই