স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্তরা নতুন ফসল ঘরে না তোলা পর্যন্ত কোনো এনজিওর কিস্তির টাকা পরিশোধ করতে হবে না।
মরার উপর খাড়ার ঘা দেয়া চলবে না, তাদেরকে উঠে দাঁড়ানো সময় দিতে হবে, তবেই তারা ঋণের টাকা শোধ করতে পারবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালযের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের বর্ন্যাতদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন।
ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রভাংষু সোম মহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ।
মন্ত্রী বলেন, বন্যা-দুর্যোগে আপনারা মনোবল হারাবেন না। শেখ হাসিনার সরকারের সকল ধরনের প্রস্তুতি আছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এখন অনেক বেশি সক্ষম।
খন্দকার মোশাররফ বলেন, ফরিদপুরের চরাঞ্চল নিয়ে অতীতের সরকার (বিএনপি-জামায়াত) অনেক টালবাহানা করেছেন। ফরিদপুর সদর আসনের যিনি এমপি ছিলেন তিনি চরের উন্নয়নের কথা বলে হাজার হাজার টন চাল-গম এনেছে, কিন্তু চরের মানুষ তা পায়নি।
তিনি আরও বলেন, বর্তমান সরকার চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছে। আপনাদের সন্তানদের সুশিক্ষিত করতে স্কুল কলেজ প্রতিষ্ঠা করা হযেছে।
উল্লেখ্য, ত্রাণ বিতরণে নর্থ চ্যানেল ইউনিয়নের তিন হাজার জনকে ১০ কেজি করে চাল দেয়া হয়।
আদর





