সিলেটে চুরির অভিযোগে শিশু শামিউল হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিমকোর্টের আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী যুব আইনজীবী সমিতি।
মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লা আল বাকী রাজন হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, মধ্যযুগীয় কায়দার শিশু রাজনকে হত্যা করা হয়েছে, আমরা এ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা বলেন, অবিলম্বে রাজন হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে দোষিদেরকে দৃষ্টান্ত মুলক শাস্তি দেয়া হোক।
উল্লেখ্য, গত ৮ জুলাই সকাল ৭টায় সিলেট-সুনামগঞ্জ রোডের কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকার সুন্দর আলী মার্কেটের একটি ওয়ার্কশপের সামনের বারান্দার খুটির সাথে পিট মোড়া করে বেঁধে রেখে শেখ শামিউল আলম রাজন নামের একটি বালককে চুরির অভিযোগে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়।
সে ঘটনায় ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
এআই/





