খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার বিচারকে বিলম্বিরত করতেই হরতাল ডাকা হয়েছে।
নাম সর্বস্ব একটি গোষ্ঠী যাদের কোন নাম পরিচয় নেই। তারা ২৬ তারিখে হরতাল ডেকেছে। এর পিছনে মূলত কলকাঠি নাড়ছে বিএনপি। খালেদা জিয়ার বিচারকে বিলম্বিত করাই এর উদ্দেশ্য। কিন্তু খালেদাকে বিচারের মুখোমুখি হতেই হবে।
বৃহস্পতিবার জেলহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
কামরুল বলেন, খালেদার মামলাকে বিলম্বিত করা যাবে না। আপনার কপালে যা আছে তা বরণ করে নিতে হবে। বিচারকে বাধাগ্রস্থ করে কোন কাজ হবে না। আপনাকে বিচারের মুখোমুখি হতেই হবে।
এমআর/এএইচ





