মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীসহ সারাদেশে বর্ণাঢ্য র্যালী, রক্তদান কর্মসূচি, ফ্রি ব্লাড গ্রুপিংসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রাজধানীতে র্যালী কর্মসূচিতে অংশ নিয়ে শিবির নেতৃবৃন্দ বলেন, দেশে যখন ৪৫তম বিজয় দিবস পালিত হচ্ছে তখন লাখো শহীদের রক্তে অর্জিত এ দেশকে ক্ষমতা লোভীরা জিম্মি করে রেখেছে।
যে লক্ষ্যে লাখো শহীদ জীবন বিলিয়ে দিয়েছেন তা আজও পূর্ণাঙ্গ ভাবে অর্জিত হয়নি। বরং ৪৫ বছরে বহুবার গণতন্ত্র, বাক স্বাধীনতা, স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। ফলে জাতি এখনো লক্ষ্যে পৌছাতে পারেনি।
মহান মুক্তিযুদ্ধে যারা বীরোচিত ভূমিকা রেখেছেন, যাদের ত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে তাদের বিশাল অংশ আজ অবহেলিত। তাদের উত্তরসুরিদের অনেকে মানবেতর জীবন যাপন করছে।
কিন্তু দু:খজনকভাবে মুক্তিযুদ্ধকে স্বার্থ হাসিলের উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে। জাতির গৌরবের মুক্তিযুদ্ধকে দলীয় ও ব্যক্তিগত সম্পদে পরিণতি করা হয়েছে। মুক্তিযুদ্ধকে ব্যবহার করেই জাতিকে বিভক্ত করা হচ্ছে।
স্বাধীনতার মূল উদ্দেশ্য জাতীয় ঐক্য, গণতন্ত্র, সুশাসন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা আজো স্বপ্নই রয়ে গেছে। ছাত্রশিবিরের প্রতিটি নেতাকর্মী প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও বিজয়কে অর্থবহ করা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।
গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোন ছাড় দেয়া হবেনা। বিজয়কে অর্থবহ করতে এবং একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে যোগ্য নেতৃত্ব তৈরীর প্রচেষ্টা অব্যাহত রেখেছে।বিজয় দিবস উপলক্ষে র্যালী করে
ঢাকা মহানগরী উত্তর, ঢাকা মহানগরী পূর্ব, ঢাকা মহানগরী পশ্চিম, ঢাকা মহানগরী দক্ষিণ,গাজীপুর মহানগরী, নারায়ণগঞ্জ মহানগরী ,রংপুর মহানগরী , রাজশাহী মহানগরী, সিলেট মহানগরী, কুমিল্লা মহানগরী, খুলনা মহানগরী , বরিশাল মহানগরী।
ময়মনসিংহ মহানগরী, চট্টগ্রাম মহানগরী উত্তর, চট্টগ্রাম মহানগরী দক্ষিণ, মৌলভীবাজার শহর, চাঁপাইনবাবগঞ্জ শহর, টাঙ্গাইল শহর, চাঁদপুর জেলা , নরসিংদী জেলা , চাঁপাইনবাবগঞ্জ জেলা , খুলনা জেলা উত্তর, ঢাকা জেলা উত্তর, পাবনা জেলা পশ্চিম,নোয়াখালী জেলা, লক্ষীপুর শহর, ফেনী শহর, কুষ্টিয়া সহ সকল জেলায় র্যালী, ফ্রি ব্লাড গ্রুপিং ,রক্ত দানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে ছাত্র শিবির।
মাহমুদ





