দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও বড় মাঠে ঈদের নামাজ শেষে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানান। এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ১০ সেপ্টেম্বর থেকে পাঁচদিনের সফরে ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন মির্জা ফখরুল। এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ ছাড়া কয়েকটি উপজেলার তৃনমূল নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এআই