রাজধানী ঢাকার নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে মুজিবনগর করার দাবীতে যৌথ ভাবে মানববন্ধন পালন করে জাতীয় গণতান্ত্রিক লীগ এবং ন্যাপ-ভাসানী নামে দুটি সংগঠন । আজ (১৭এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক লীগ এবং ন্যাপ-ভাসানীর নেতৃবৃন্দরা যৌথ ভাবে এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে এম.এ ভাসানীর সভাপতিত্বে গণতান্ত্রিক লীগ এবং ন্যাপ ভাসানীর নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, বাংলাদেশের পক্ষ থেকে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম. মনসুর আলী ও কামরুজ্জামানের নেতৃত্বে ১৯৭১ সালের ১৭ এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরে স্বাধীন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করেন । আ,লীগ সরকারের নেতৃত্বেই ৯ মাসের যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। প্রবাসী মুজিবনগর সরকারের ঘোষণাপত্রে ছিল সাম্য, মানবাধিকার ও ন্যায় বিচারের জন্য ।
আজ স্বাধীন বাংলাদেশে এই আদর্শকে ভূলুন্ঠিত করে স্বাধীনতা বিরোধীরা দেশকে পাকিস্তানী ভাবধারায় পরিচালনা করতে চায়। বাংলার মানুষ সেটা মানুষ কখনও মেনে নেবেনা ।আমরা বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের হুশিয়ার করে বলতে চাই , যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কূটউক্তি করে কথা বলে তারা প্রকারান্তরে পাকিস্তানের দালাল। আপনারা সঠিক পথ ধরুন নতুবা বাঙালিরা আপনাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।
বক্তব্যে নেতাকর্মীরা আরো বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছি । তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে বাংলাদেশের রাজধানী ঢাকার পরিবর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেই মুজিবনগর করতে হবে ।আর যদি না করা হয়, তাহলে কঠিন আন্দোলন করা হবে বলে হুশিয়ারী করেন নেতাকর্মীরা ।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন , সাবেক সচিব ( বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও পিএসসির সদস্য) ইতিহাসবিদ সিরাজউদ্দীন আহমেদ, সাবেক সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি এডঃ কাজী সাজাওয়ার হোসেন, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিল, আইনজীবী এডঃ আব্দুল হক, আওয়ামী লীগ নেতা আ.স.ম মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক রোকনউদ্দিন পাঠান, জয়বাংলা মঞ্চের সভাপতি মাওলানা মুফতি মাসুম বিল্লাহ, রনদা প্রসাদ শাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ নীলিমা চৌধুরী, নারী নেত্রী লাভলী বেগম প্রমুখ অনেকে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন ।
টাইমনিউজবিডি.নেট/ খাজা/ মাহমদু





