বিএনপি সমর্থিত ঢাকা উত্তর সিটি নির্বাচনের মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছেন।
সোমবার রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে তিনি এ চিঠি দেন। চিঠিটির অনুলিপি স্বরাষ্ট্র সচিবকেও পাঠিয়েছেন তাবিথ।
এতে উল্লেখ রয়েছে, ‘বর্তমান সহিংস পরিস্থিতিতে আমি নিজেকে অনিরাপদ বোধ করছি। এছাড়া সশস্ত্র নিরাপত্তা ছাড়া নিরাপত্তাহীন মনে করছি। তাই ব্যক্তিগত নিরাপত্তা রক্ষায় ২৯ এপ্রিল পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি’।
আদর্শ ঢাকা আন্দোলন সমর্থিত কয়েক কাউন্সিলরকে হুমকি এবং প্রচারণার সময় বিএনপি সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের কথাও চিঠিতে উল্লেখ করেছেন উত্তরের এ মেয়র প্রার্থী। তবে সোমবার বিকেল পর্যন্ত তাবিথের নিরাপত্তা দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি ইসি।
জেআই





