আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বুদ্ধিজীবীদের পাণ্ডিত্য না দেখানোর আহ্বান জানিয়ে বলেছেন, নিজেদের পাণ্ডিত্য দেখাতে বাজেট নিয়ে সমালোচনা না করে একটি ভালো বাজেটের প্রস্তাব দিন।
শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশনে ৬ দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি একটি অবৈধ দল , তারা কিভাবে সরকারকে অবৈধ বলে। সরকারকে অবৈধ বললে বিএনপি নিজেদের বিপদ ডেকে আনবে।
তিনি আরও বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পাকিস্তান যেমনি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, বিএনপিও তেমনি ব্যর্থ দল হিসেবে পরিণত হবে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দ সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ৭ জুন (টাইমনিউহজবিডি.কম) //এসআর[/b]
রাজনীতি
পাণ্ডিত্য না দেখিয়ে একটি ভালো বাজেটের প্রস্তাব দিন
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বুদ্ধিজীবীদের পাণ্ডিত্য না দেখানোর আহ্বান জানিয়ে বলেছেন, নিজেদের পাণ্ডিত্য দেখাতে বাজেট নিয়ে সমালোচনা না করে একটি ভালো বাজেটের প্রস্তাব দিন।