‘আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় প্রধান নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন, কিন্তু তিনি যদি সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তি হন তবে সে সুযোগ পাবেন না। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না’।
মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. সিরাজুল ইসলাম এ তথ্য জানান।
এ সময় নির্বাচনী প্রচারণা ও বিধি নিয়ে আরও বিস্তারিত কথা হয়।
আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৫ ও ৬ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
আর ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যহারের শেষ দিন। স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১০০ ভোটারের সমর্থনযুক্ত সই লাগবে।
এসএইচ





