বরিশাল-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রয়াত সংসদ সদস্য শওকত হোসেন হিরণের স্ত্রী জেবুন্নেছা হিরণ ও যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোর্শেদ বেগম লিপি।
দলটির মনোনয়ন বিতরণের প্রথম দিন রোববার দু'টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ। মনোনয়নপত্র বিতরণ চলবে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত।
জেবুন্নেছা হিরণের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর কবির।
৮ মে বৃহস্পতিবার বিকাল ৫টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাস ভবন গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
৯ এপ্রিল বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরণ মারা যান। এর পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। ১২ জুন বরিশাল-৫ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা, ৪ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]