জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম ও কেন্দ্রীয় ছাত্রদলের সহকারি সাধারণ সম্পাদক মৃনাল কান্তিদাসকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ২০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছেন।
বুধবার দিবাগত মধ্যরাতে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারের সহকারি কমিশনার ইফতেখারুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে ছাত্রদলের দাবি তাদের মঙ্গলবার রাতে আটক করেছে পুলিশ। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
এএইচ





