লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

শনিবার বিকাল ৪টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এ কর্মসূচি পালিত হবে। এতে বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

এমএইচ