ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৬ নং ওয়ার্ডে ২০ দলের মনোনীত কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মাওলানা সালেহ সিদ্দিকী লাটিম প্রতিকের সমর্থনে শুক্রবার (২৪ এপ্রিল ২০১৫) সকাল থেকে থেকে মধুবাগ, হাতিরঝিল, ঝিলপাড় এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগের সময় তার সাথে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ড. হাবিবুর রহমান, মুস্তাফিজুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জনাব সালেহ সিদ্দিকী ঘরে ঘরে গিয়ে সবার কাছে ৩৬ ওয়ার্ডকে “নতুন প্রজম্মের প্রত্যশিত ওয়ার্ডে পরিণত করা জন্য” লাটিম প্রতিকে সমর্থন চান।

এদিকে মাইকিং, গণসংযোগের সময় পুলিশ ও ছাত্রলীগের বাধা দান করার অভিযোগ উঠেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৬ নং ওয়ার্ডে ২০ দলের মনোনীত কাউন্সিলর প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকীর লাটিম প্রতিকের সমর্থনে গতকাল ২৩ এপ্রিল বিকাল ৫টায় মধুবাগ এলাকায় মাইকিং করতে গেলে স্থানীয় এক যুবলীগ নেতার নেতৃত্বে কতিপয় নেতা-কর্মী বাধা প্রদান করে এবং রিকসা চালককে আটকে রেখে মারধর করেও মাইক ম্যানের কাছ থেকে ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এমনকি প্রাণনাশের হুমকি দেয়।

এছাড়া আজ ২৪ এপ্রিল বাদ জুমা নয়াটোলা মাদরাসা এলাকায় গণসংযোগ কালে লাটিম প্রতিকের ২ জন কর্মীকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে জানান তারা।

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন এলাকায় লাটিম প্রতিকের কর্মীদের বাসা-বাড়িতে গিয়ে পুলিশ হয়রানি করে এমনকি পোস্টারিং, লিফলেট বিলি এবং গণসংযোগকালে ২০ জন কর্মীকে আটক করে থানায় নিয়ে যায় হয়েছে বলে তারা অভিযোগ করেছে।

তারা অবিলম্বে আটককৃতদের মুক্তিদান, পুলিশি হয়রানি ও প্রচার কাজে বাধাদান বন্ধ করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।

কেএইচ