চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বের) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
তার ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সাবেক মেয়রের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
নওফেল আরও জানান, আজ (শুক্রবার) আসরের নামাজের পর নগরীর লালদীঘি ময়দানে জানাজা শেষে চশমা হিলের পারিবারিক কবরস্থানে মহিউদ্দিন চৌধুরীকে দাফন করা হবে।
তিনি দীর্ঘদিন ধরে হৃদযন্ত্র, কিডনি ও ডায়াবেটিস রোগের সমস্যায় ভুগছিলেন। গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।
এমবি





