বিএসইসি ভবনের ১১ তলায় অবস্থিত আমার দেশ পত্রিকা অফিসসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অফিসে রহস্যজনক অগ্নিকান্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান।
শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।
জামায়াত সেক্রেটারি বলেন, এই অগ্নিকান্ডে আমার দেশ পত্রিকার গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে গেছে। এই অগ্নিকান্ডের পিছনে কোন রহস্য আছে কি-না তা খতিয়ে দেখা প্রয়োজন। ২০১৩ সালের ৬ জুন থেকে সরকার আমার দেশ পত্রিকাটি বন্ধ করে দিয়েছে।
ডা. শফিকুর রহমান আশা করেন, সরকার এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অগ্নিকান্ডের রহস্য উদ্ঘাটন করবেন এবং রহস্যজনক অগ্নিকান্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাবিহীত ব্যবস্থা গ্রহণ করবেন।
এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য সরকারের প্রতি আহবান এবং ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন জামায়াত সেক্রেটারি।
জেআই





