অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করতে পারলেন না বিকল্প ধারার সভাপতি অধ্যাপক বি চৌধুরী ও মহাসচিব মেজর (অব.) মান্নান।

আজ বেলা সাড়ে ১১টার দিকে বি চৌধুরী এবং মেজর (অব.) মান্নান বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করতে তার গুলশান কার্যালয়ে যান। কিন্তু পুলিশ তাদের কার্যালয়ে ঢুকতে না দিয়ে ফিরিয়ে দেয়। ফলে তারা বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত করতে পারেননি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

এএইচ