জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও রমনা থানা আমীর ডঃ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, অবিলম্বে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক আমীরে জামায়াত অধ্যাপক গোলাম আযম, নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ঈদের পূর্বেই শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি দিতে হবে।
রবিবার রাজধানীর মগবাজারে রমনা থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য জিল্লুর রহমান পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন, থানা কর্মপরিষদ ইফসুফ আলী মোল্লা, জামায়াত নেতা আসগর হোসাইন প্রমুখ।
ড. করিম আরও বলেন, দেশ থেকে ইসলাম ও ইসলামী মূল্যবোধ নির্মূল করতেই কথিত বিচারের নামে প্রহসন করে আমীর জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতাদের নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যার ষড়যন্ত্র করছে সরকার। এমনকি ৯২ বছরের সাবেক আমীরে জামায়াত অধ্যাপক গোলাম আযমকে সাড়ে ৪ বছর যাবত আটকিয়ে তাঁর পরিবার থেকে তাকে বঞ্চিত রেখেছে এই জালিম সরকার। তারা জুলুম-নির্যাতন, অপপ্রচার ও তথ্যসন্ত্রাস চালিয়ে ক্রমবর্ধমান জামায়াতের অগ্রযাত্রাকে রোধ করতে চায়। কিন্তু এতে তারা মোটেই সফল হয়নি বরং জামায়াতের জনপ্রিয়তা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে।
গাজায় ইসরাইলী হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে বর্বর হামলা বন্ধে জাতিসংঘ ও ওআইসিসহ বিশ্ববাসীর প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান জানান ড. রেজাউল করিম।
ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





