কুইক রেন্টালের লুটপাটের দায় জনগণের ঘাড়ে চাপিয়ে দেয়ার এই পদক্ষেপ জনগণ মানতে পারে না। বার বার বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি অনৈতিক।
রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে’ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- (ন্যাপ) আয়োজিত মানববন্ধনে জাতীয় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া‘র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন স্বাধীনতা ফোরাম সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহম্মদ রহমাতুল্লাহ, এনপিপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ.হ.ম জহির হোসেন হাকিম, এনডিপি মহাসচিব আলমগীর মজুমদার, কল্যাণ পার্টি সিনিয়র যুগ্ম মহাসচিব এম. এম. আমিনুর রহমান, ইসলামিক পার্টি মহাসচিব এম.এ. রশিদ প্রধান প্রমুখ।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
রাজনীতি
'কুইক রেন্টালের লুটপাট জনগণের ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে'
কুইক রেন্টালের লুটপাটের দায় জনগণের ঘাড়ে চাপিয়ে দেয়ার এই পদক্ষেপ জনগণ মানতে পারে না। বার বার বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি অনৈতিক। রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে’ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি





