বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

আজ ৭ ডিসেম্বর বিকল্প ধারার মহাসচিব মেজর মান্নানের হাতে মাহীসহ যুক্তফ্রন্টের তিন জনের চূড়ান্ত মনোনয়নপত্র তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পরে বিকল্পধারার মহাসচিব মেজর মান্নান বলেন, আমরা ৩টি আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছি। আরো কয়েকটি আসনে পাবো বলে আশা করছি।

মাহী বি চৌধুরী মুন্সীগঞ্জ ১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন। এছাড়া বিকল্প ধারার অপর দুই চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হলেন- লক্ষ্মীপুর ৪ আসন থেকে মেজর আব্দুল মান্নান এবং মৌলভীবাজার ২ আসন থেকে এম এম শাহীন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২৮ নভেম্বর।

বাছাইয়ের শেষ তারিখ ছিল ২ ডিসেম্বর, প্রত্যাহারের ৯ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর।

মুহিব