গুম-খুন নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করতে গিয়ে তাদের জোটসঙ্গী জাসদকেই দায়ী করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জাসদকে নিয়ে তাদের জোট শরিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যে মঙ্গলবার এক ইফতার অনুষ্ঠানে জাসদকে নিয়ে বক্তব্য আসে বিএনপি চেয়ারপারসনের।

জাসদকে ইঙ্গিত করে খালেদা বলেন, “এই দলের লোকজন তখন আওয়ামী লীগের লোকজনকে খুন করত, গুম করত। তাদের নেতার সম্পর্কে কী খারাপ ভাষায় বক্তব্য দিত, যে খারাপ ভাষা ব্যবহার করত, অশ্লীল ভাষা ব্যবহার করত!

“সেগুলোকে এখন হাসিনা ভুলে গিয়ে নিজের দলের লোকজনকে মূল্যায়ন না করে এই খুনি-অত্যাচারীদের মূল্যায়ন করছে। তার ফলেই দেশের এই অবস্থা হচ্ছে।”

“তাদের (সরকার) মধ্যে আসল সব খুনিরা রয়েছে। তাদের দলে এমন সব লোক রয়েছে, তারা অনেক অভিজ্ঞ, অনেক আগে থেকেই তারা গুম-খুন করে এসেছে,” বলেন খালেদা।

ওএফ